ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে আলোচনায় থাকা ইউটিউবার আরএস ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) তাকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানার পুলিশ।

দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ফাহিমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিন রাতেগুলশান থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় আরএস ফাহিমকে গ্রেফতার করা হয়েছে। রাত সাড়ে ৮টায় দিকে তাকে শাহ আলী থানা থেকে গুলশান থানায় আনা হয়েছে।

উল্লেখ্য, আরএস ফাহিমের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে, বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও, ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন আলোচিত বাইকার ও কনটেন্ট ক্রিয়েটরদের একজন।