বিষয়টি নজরে এলে পীরগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলা তাকে গ্রেফতার করে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম জানান, মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে স্বরাষ্ট্র মন্ত্রী-এলজিআরডি মন্ত্রীসহ বিএনপির ৪ সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কুটুক্তি করার অভিযোগে বিএনপি নেত্রীর করা মামলায় আব্দুল্লাহ আল মামুন নামে এক জামায়াতের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাতে তাকে বাড়ী থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানা পুলিশ। আব্দুল্লাহ আল মামুন পীরগঞ্জ উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা।


পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহাম্মেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান মন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অশালীন ব্যাঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট


করেন জামায়াতের কর্মী আব্দুল্লাহ আল মামুন।বিষয়টি নজরে এলে পীরগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলা তাকে গ্রেফতার করে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম জানান, মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।