তারেক রহমান বলেন, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। যদি সুষ্ঠু ও বিতর্কিতমুক্ত নির্বাচন হয়, বিএনপিসহ সব দলের অবশ্যই তা মেনে নেয়া উচিত হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের কাছে আজকের দিন উল্লেখযোগ্য ও স্মরণীয় এক দিন বলে আমি মনে করি।

নির্বাচনে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন– জনগণ যদি শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে সেটা হবে গণতন্ত্রের সূচনা।
এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে আসেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।
ভোট দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং জয়লাভ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
উল্লেখ্য, এবারের জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান।