জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির নেতা সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট করার পঞ্চগড়ের একটি মসজিদের খতিবকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। তবে মসজিদ কমিটির দাবি, মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়ায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়ারমোড় জামে মসজিদের। খতিবের নাম আব্দুল জব্বার।
চাকরিচ্যুত খতিব আব্দুল জব্বারের দাবি, তিনি ওই মসজিদে ১৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তিনি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত। এবারের নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের শাপলা কলির পক্ষে ভোট করেছেন তিনি। নির্বাচনের পরদিনই এই মসজিদ কর্তৃপক্ষ থেকে তাকে মোবাইল করে জানানো হয় তাকে খতিবের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।
এ বিষয় মসজিদ কর্তৃপক্ষের আব্দুল হাকিম বলেন, ‘ওই খতিব মসজিদে রাজনৈতিক বক্তব্য দেন। মিলাদ মাহফিলে যাওয়ার আগে তিনি জেনে নেন আয়োজক ব্যক্তি কোন দল করেন। আওয়ামী লীগ করলে তার বাড়িতে যাওয়া যাবে বলে জানান তিনি। এই কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
