
মাননীয় ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ (মুরাদনগর) রামচন্দ্রপুর বাজার এলাকায় প্রকাশ্যে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) বিকাল প্রায় ৪টা ৩৫ মিনিটে রামচন্দ্রপুর বাজারের স্ট্যান্ডার্ড ব্যাংকের নিচ থেকে ‘হোন্ডা এসপি-১২৫’ সিসির একটি মোটরসাইকেল চুরি হয়।
ভুক্তভোগীর দাবি, ঘটনাস্থলের একটি ছবিতে সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলসহ দেখা গেছে। ইতোমধ্যে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
চুরি হওয়া মোটরসাইকেলটির রঙ লাল এবং নাম্বার ঢাকা মেট্রো-হ-৩০-৯৫৮৪। ঘটনাটি প্রকাশের পর রামচন্দ্রপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে মোটরসাইকেলের মালিক জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত বা ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে মালিকের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
